ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মত টেন্ডারবাজ ব্যবসায়ী হব না। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে তখন তারা বলবে আমরা বিএনপিকে চাই না। তখন আপনারা কি করবেন? তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা করবেন না। এইচএসসি পরীক্ষার্থীদের বলবতোমরা ভয় পাবা না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১৭ বছর দেশে নারীরা স্বাধীন ছিল না। বগুড়ার মানুষ হওয়ায় অনেকে চাকরি পাননি। এখানকার ছেলেরা মেধাবী, কিন্তু বগুড়ার মানুষ হওয়ায়, ফেনীর মানুষ হওয়ায় চাকরি পাননি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গতকাল আমাদের বলা হয়েছে অবাঞ্ছিত। এই অবাঞ্ছিতদের আমরা বাংলাাদেশে নিয়ে এসেছি। এখন তারাই আমাদের বলছে অবাঞ্ছিত। ভাগ্যের কী নির্মম পরিহাস।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬