ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডনে বয়ফ্রেন্ডের কাছে পাঠাতেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী সকাল না হতেই মর্মান্তিক দুই দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ মৃত্যুর পর যদি সন্তানেরা না করে, তাই জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করলেন বৃদ্ধ অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক, আসল মানুষ কিনা প্রশ্ন পেজেশকিয়ানের সিঙ্গারার লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিলেন যুবলীগ নেতা মসজিদের ইমামকে ওমরাহ উপহার, আবেগে ভাসল বিদায়ের মুহূর্ত ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী; কিন্তু চাঁদাবাজি ব্যবসায়ী নই’— নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। তবু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না।”

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত ১৭ বছরে ব্যবসায়ীদের আওয়ামী লীগ সরকারের সময় নানা ধরনের চাঁদাবাজি ও হয়রানির শিকার হতে হয়েছে। তার দাবি, ওই সময় যুবলীগ ও ছাত্রলীগের কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেননি। সেই কারণেই তারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যাতে নতুন বাংলাদেশে চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করা যায়।

তবে ৫ আগস্টের পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, “আগে যদি ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন ২০০ টাকা চাঁদা দিতে হয়। এটাই আমাদের নতুন বাংলাদেশ।”

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে অবস্থান নেওয়ার সময় তাদের ‘হাদী ব্যবসায়ী’ ও ‘জুলাই ব্যবসায়ী’ বলে কটাক্ষ করা হয়েছে।

এর জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী নই। আমরা গুন্ডাতন্ত্র কিংবা সন্ত্রাস কায়েম করি না।”

পথসভায় এনসিপির নেতারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, শহীদদের হত্যার বিচার এবং চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা

‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী; কিন্তু চাঁদাবাজি ব্যবসায়ী নই’— নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬