ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

দেশজুড়ে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও তথ্য প্রকাশ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন মাদারীপুরের এক বিদ্যুৎকর্মী। সুমন হোসেন নামের ওই তরুণ লাইনম্যান গ্রেড-২ পদে জেলার মিঠা পুকুর স্টেশনে কর্মরত।

জানা গেছে, গত কয়েক দিন ধরে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে বিদ্যুৎ পরিস্থিতির বিভিন্ন আপডেট দিয়ে আসছিলেন সুমন। সাধারণ মানুষকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানানো এবং লোডশেডিং নিয়ে সচেতন করতেই এসব ভিডিও প্রকাশ করছিলেন বলে জানিয়েছেন তিনি।

তবে এসব ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন সুমন। প্রতিবেদনটি প্রকাশের সময় তাঁর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সুমন লিখেছেন, তাঁর উদ্দেশ্য ছিল লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ অফিসে যেন সাধারণ মানুষ হামলা বা ভাঙচুর না করেন, সে বিষয়ে তাদের বোঝানো। এ জন্যই অফিসের লোডশেডিং ব্যবস্থাপনা নিয়ে ভিডিও করেছিলেন তিনি।

তবে তাঁর বক্তব্য, ভিডিওটি বিভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় পরিস্থিতি অন্যদিকে চলে গেছে। এতে নিজের, পরিবারের এবং কর্মস্থলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নিজের ভুল স্বীকার করে সুমন বলেন, বিষয়টি এতদূর গড়াবে তা তিনি বুঝতে পারেননি। এ ঘটনায় দেশ ও দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও ক্ষমা চান।

ফেসবুক পোস্টে সুমন আরও জানান, ভবিষ্যতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো পোস্ট বা ভিডিও আর প্রকাশ করবেন না। পাশাপাশি নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

আপডেট সময় ০১:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬