ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চলতি বছরের অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে আর বঞ্চিত হবে না। যাতে বিদেশে যেতে না হয়, এমন একটি চিকিৎসাব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। এ ছাড়া অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে।’

শনিবার সকাল ১০টার দিকে হাসপাতালের নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের

অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬