ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে।’

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। মানুষ এগুলো থেকে নিস্তার চায় জানান উপদেষ্টা। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না।’ এ সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে জানিয়ে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কাজ করলেও অনেকে বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না, তারা হতাশ। হতাশ হবেন না। মানুষের জন্য আমরা যা করে যাচ্ছি, এটা ইতিবাচকভাবে দেখুন।

পরবর্তী সরকারের এটা কাজে লাগবে।’ এনবিআর আয়কর রিটার্ন অটোমেশন করেছে, আয়কর আইনজীবীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এর মাধ্যমে রাজস্ব আদায় গতিশীল হবে। অনলাইনভিত্তিক কাজ হলে এটা ব্যক্তি বা সরকারি পর্যায়ে হোক না কেন, সবার জন্য মঙ্গল। আমরা সেই কাজটি করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫