ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী

রণক্ষেত্র ফরিদপুরের ভাঙ্গা: পুলিশের গাড়ি ভাঙচুর ও নির্বাচন অফিসে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০১ বার পড়া হয়েছে

এবার সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয়দিনের মতো ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহসড়ক অবরোধ করছেন বিক্ষোভকারীরা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায় আন্দোলনকারীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নির্বাচন কমিশনের অফিসেও। বাধা দেয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। দফায়-দফায় লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালালে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এখন ভাঙ্গা উপজেলা ও গোলচত্ত্বর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, আমরা সকাল থেকে চেষ্টা করেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। তবে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে দুইটি মহাসড়ক আটকে দিয়েছে। ফলে এই দুই মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্নস্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বেলা ১১টার আগ পর্যন্ত বাস, ট্রাক, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল। এরপর ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে এলাকাবাসী। এর পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক আটকে দেয় তারা।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগনরকান্দা ও সালথা উপজেলা ছিলো ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বও নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই ফুঁসে উঠেন ভাঙ্গার আন্দোলনকারীরা। তাদের দুই ইউনিয়ন ফিরে পেতে টানা কয়েক দিনের অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে

রণক্ষেত্র ফরিদপুরের ভাঙ্গা: পুলিশের গাড়ি ভাঙচুর ও নির্বাচন অফিসে হামলা

আপডেট সময় ০২:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫