ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পথ খোলা রাখা আর সম্ভব নয়, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে ‘ক্রিকবাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ তার কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার পক্ষে এখন আর ওই পথটা খোলা রাখা সম্ভব নয়। কারণ আমার প্রতিশ্রুতির জায়গা আছে, যেখানে আমাকে জবাবদিহিতা করতে হবে। নিজের বিবেকের কাছেও জবাবদিহিতা করতে হবে। ’

সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের কথা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, ফিন্যানশিয়াল ফ্রড এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর সঙ্গে শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় বিতর্ক আরও বেড়েছে। ’ তবে তিনি জোর দিয়ে বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু করছে না, বরং সাকিবের নিজের কর্মকাণ্ডই তাকে এই অবস্থানে এনেছে।

আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গও উঠে আসে। মাশরাফির সঙ্গে সাকিবের তুলনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমার জানামতে, মাশরাফি বিন মুর্তজা তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। ফেসবুকে উনি সেটা স্পষ্ট করেছিলেন বলেই আমার মনে পড়ে। ’

অন্যদিকে, সাকিব আল হাসান এখনও তার অবস্থান বদলের কোনো ইঙ্গিত দেননি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্যের পর সাকিবকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫