ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

মুন্সীগঞ্জে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিল শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল রবিবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চকদারপাড়া ঈদগাহ মাঠে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে হাত মিলিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন নবাগত নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে জামায়াতের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন এবং সদস্য সচিব শাহাদাৎ শিকদার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

মুন্সীগঞ্জে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিল শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫