ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬ বজ্রপাতে ৭ জেলায় ১৪ জন নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব এস আলমের আভিভা ফাইন্যান্সে তারেক খানকে প্রশাসক নিয়োগ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

এক কলেজ থেকেই মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

গত বছরগুলোতে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে বাজিমাৎ করে আসছিল সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এইচএসসি পাস করা শিক্ষার্থীরা, তেমনি এবারও বাজিমাৎ করেছে চলছি বছরের শিক্ষার্থীরা। এই কলেজ থেকে এবারও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৫ জন শিক্ষার্থী। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ৪৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছেলে ১৩ জন ও মেয়ে ৩২ জন। কলেজটি থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। এবার ৪৫ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, তবে সবার তথ্য পেলে আর দু’একজন বাড়তে পারে।

এদিকে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম আগে ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখে। কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী

এক কলেজ থেকেই মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী

আপডেট সময় ১০:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫