ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। আপনাদের নিয়েই হবে এবারের ভোট। সিইসি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এ দেখিয়েছে। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন। সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজের সঙ্গে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তিনি বলেন, কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি, যদি এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে। সিইসি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এটি বাংলাদেশে নতুন নয়। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, তখন মানুষ ঘুমাতে পারতো না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ

দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো: সিইসি

আপডেট সময় ১২:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫