ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

সাবেক ওসি মঞ্জুর কাদেরকে নিরাপদে বের করে নিলেন বিএনপিপন্থি আইনজীবীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে রোববার দুপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জামায়াত সমর্থিত আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের ঘেরাওয়ের মুখে পড়েন ফতুল্লা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের। পরে বিএনপিপন্থি আইনজীবীদের হস্তক্ষেপে তাকে নিরাপদে আদালত এলাকা ত্যাগ করতে সহায়তা করা হয়।

জামায়াতপন্থি আইনজীবীদের অভিযোগ, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে প্রভাব খাটিয়ে মঞ্জুর কাদের অবৈধভাবে অর্থ আদায় এবং বিরোধী রাজনৈতিক নেতাদের নির্যাতনে জড়িত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন বলেও দাবি করা হয়। রোববার হঠাৎ আদালত প্রাঙ্গণে তাকে দেখতে পেয়ে অতীতে নির্যাতনের শিকার জামায়াতের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে ঘেরাও করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ বিএনপিপন্থি আইনজীবীরা হস্তক্ষেপ করেন। তারা আদালত প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে নিরাপদে চলে যেতে সহায়তা করেন।

জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল (জেলা) এর সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০১৩ সালে কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয় এবং অর্থ আদায়ের ঘটনাও ঘটে। একই ধরনের অভিযোগ করেন আরেক আইনজীবী অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আদালত প্রাঙ্গণে কোনোভাবেই মব জাস্টিস হতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে নিরাপদে সেখান থেকে চলে যেতে সহায়তা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

সাবেক ওসি মঞ্জুর কাদেরকে নিরাপদে বের করে নিলেন বিএনপিপন্থি আইনজীবীরা

আপডেট সময় ০৩:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫