ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই রিমান্ড আদেশ দেন।

এর আগে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান এই আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর শুনানির পর সাংবাদিককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

জানা যায়, ১৪ ডিসেম্বর ধানমন্ডির ২ নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৭:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫