ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোপা জয়ের রেকর্ডের সঙ্গে লাল কার্ডের রেকর্ডও ব্রাজিলের শেষ বত্রিশের দরজা খুলল যাদের জন্য, বিদায় নিল কারা

চিকি/ৎসার নামে লন্ডনে, আর সময় কাটছে শপিংয়ে— রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য লন্ডন সফরে গিয়ে দেশটির বিভিন্ন শপিংমল ও অভিজাত এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে রাষ্ট্রপতিকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে তাকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের সঙ্গে কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে। এরপরই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার অংশ হিসেবেই লন্ডনে অবস্থান করছেন। তবে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকরা প্রশ্ন তুলেছেন— একজন গুরুতর অসুস্থ ব্যক্তি কীভাবে দীর্ঘসময় শপিং ও ব্যক্তিগত কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে সরকারি ব্যয়ের বিষয়টিও সামনে এসেছে। করদাতাদের অর্থে পরিচালিত এই সফরে চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত ভ্রমণ বা কেনাকাটা কতটা যৌক্তিক— তা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করছেন, দেশের সংকটময় সময়ে রাষ্ট্রপতির এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের বৈপরীত্য তৈরি করছে। যদিও রাষ্ট্রপতির কার্যালয় এখন পর্যন্ত এ বিতর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফর ও চিকিৎসা সংক্রান্ত তথ্য আরও স্বচ্ছভাবে প্রকাশ করা হলে এ ধরনের বিতর্ক অনেকটাই এড়ানো সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প

চিকি/ৎসার নামে লন্ডনে, আর সময় কাটছে শপিংয়ে— রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক

আপডেট সময় ০৩:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬