ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

দুই সন্তানের জননীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা বিএনপি নেতা, দেওয়া হোল বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৯৫৭ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধা সদর উপজেলার রিফাইতপুর গ্রামে এক নারীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হন আফসার আলী (৪০) নামের বিএনপির এক স্থানীয় নেতা। পরে সামাজিক সমাধানের অংশ হিসেবে উভয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। আফসার আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সৌরভ তৌহিদ গণমাধ্যমকে জানান, ‘পরিস্থিতি এমন ছিল যে, উভয়ের মধ্যে বিয়ের ব্যবস্থা করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না।’ পরে স্থানীয়দের উদ্যোগে তাদের বিবাহ সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুরাতন বাদিয়াখালী রিফাইতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে আটক হওয়া নারী পিয়ারী বেগম (৩৮) ওই গ্রামের মৃত সাদেকুল ইসলামের স্ত্রী। তিনি ২০২০ সালে করোনায় স্বামী হারান এবং দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে আফসার আলীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এলাকাবাসীর সন্দেহের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে আফসার আলী ওই বাড়িতে এলে স্থানীয়রা তাদের একটি কক্ষে দেখতে পান এবং আটক করেন। পরে বিষয়টি পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানানো হয়। পিয়ারী বেগম জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই আফসার আলীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি বিয়েতে সম্মত হয়েছেন। অন্যদিকে আফসার আলী দাবি করেন, তাকে প্রলোভন দেখিয়ে ফাঁসানো হয়েছে, তবে গ্রামের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

এদিকে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা উভয়ের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেয় এবং তা সম্পন্ন হয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

দুই সন্তানের জননীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা বিএনপি নেতা, দেওয়া হোল বিয়ে

আপডেট সময় ১০:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫