ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

তরুণ দুই উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন, সম্ভাবনা আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন। তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না।

এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে টকশোতে অংশ নিয়ে বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন- এমন কেউ সরকারে থাকা উচিত নয়। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন।

সজীব ভূঁইয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কি নাÑসে ব্যাপারেও স্পষ্ট করেননি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব, কিন্তু এটা ঠিক নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। তাই ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান।’

একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উল্লেখ করে আসিফ বলেন, আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাদের প্রার্থী করার মাধ্যমে নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পুনর্বাসন করার পাঁয়তারা চলছে।

এ বিষয়ে আমার দেশ-এর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হচ্ছেন। এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

তরুণ দুই উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন, সম্ভাবনা আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার

আপডেট সময় ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫