ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে ৩১ দেশের নিন্দা, আছে বাংলাদেশও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

সম্প্রতি ‘গ্রেটার ইসরায়েল’ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এমন পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করে এবার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি আরব ও ইসলামি দেশ।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিশর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেনসহ আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রে নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা জানান। তারা সতর্ক করে দিয়ে বলেন, ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা আরব জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যৌথ বিবৃতিতে তারা আরও জানান, এমন মন্তব্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি একটি গুরুতর অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে। এর আগে নেতানিয়াহু মঙ্গলবার নিউজ চ্যানেল আই২৪-কে বলেন, তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত। একটি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন বলেও মন্তব্য করেন তিনি।

‘বৃহত্তর ইসরাইল’ শব্দটি ইসরায়েলি রাজনীতিতে পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ার গোলান হাইটসসহ ইসরায়েলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়, যার কিছু ব্যাখ্যায় মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশও অন্তর্ভুক্ত রয়েছে। মুসলিম জোট জোর দিয়ে বলেছে, সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বৈধতা এবং বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ করার বিষয়ে জাতিসংঘের সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, তারা ‘শান্তি রক্ষাকারী সমস্ত নীতি এবং ব্যবস্থা গ্রহণ করবে। বিবৃতিতে অতি-ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কর্তৃক অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন বসতি নির্মাণের অনুমোদন এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রত্যাখ্যানেরও নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই এবং সমস্ত ইসরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় এতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে ৩১ দেশের নিন্দা, আছে বাংলাদেশও

আপডেট সময় ১২:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫