ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

যুদ্ধ বন্ধ করতে পারলে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হবে: হিলারি ক্লিনটন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

এবার সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, তবে তিনি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন। তবে এই শান্তি প্রক্রিয়ায় যেন ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছাড়তে না হয়, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। খবর এনডিটিভির।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে হিলারি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যদি ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে পারেন, যদি ইউক্রেন কোনো ভূখণ্ড হারাতে না হয় এবং তিনি সত্যিই পুতিনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস আমি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবো।’

পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হিলারির মন্তব্য, ‘ট্রাম্প তার বন্ধুর সঙ্গে নয়, এমন এক প্রতিপক্ষের সঙ্গে দেখা করছেন, যিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ধ্বংস করতে চান।’ অন্যদিকে, এয়ারফোর্স ওয়ান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার ধারণা পুতিনের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হবে। পরে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি চাই দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হোক।’

উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ট্রাম্প। সে সময় নির্বাচনী প্রচারণায় পুতিনের প্রশংসা করায় হিলারি প্রকাশ্যে ট্রাম্পকে সমালোচনা করেছিলেন। যদিও তখন রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হয়নি। হিলারির ভাষায়, ‘ট্রাম্প পুতিনের মতো স্বৈরশাসকদের প্রশংসা করেন, অথচ আমাদের মিত্রদের সঙ্গে লড়াই করেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

যুদ্ধ বন্ধ করতে পারলে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হবে: হিলারি ক্লিনটন

আপডেট সময় ০২:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫