ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

শ্রীকৃষ্ণর কর্মের মাধ্যমে শিখিয়েছেন দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

এবার জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শনিবার (১৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় নাহিদ ইসলাম বলেন, বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব।

তিনি বলেন, শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তার এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী।

এনসিপির আহ্বায়ক বলেন,জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে। বার্তায় নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে পথ দেখাক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স

শ্রীকৃষ্ণর কর্মের মাধ্যমে শিখিয়েছেন দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম: নাহিদ

আপডেট সময় ০৫:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫