ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে ৬ মাস, ১বছর নয়; কমপক্ষে ২ বছর লাগবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। তবে এসব সমস্যা ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এজন্য কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন হবে।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সংকট সমাধানে সরকার দ্রুত কাজ করছে এবং এ ক্ষেত্রে কোনো সময় নষ্ট করা হচ্ছে না।

গ্যাসের সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের সুবিধা তৈরির বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান আমীর খসরু। এসব উদ্যোগের বিষয়ে কয়েক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎও থাকবে। দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়টিও সরকার খতিয়ে দেখছে।

তিনি বলেন, বিভিন্ন উৎসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরি করেই সরকার সামনে এগোতে চায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে ৬ মাস, ১বছর নয়; কমপক্ষে ২ বছর লাগবে

আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬