ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে— ম্যাচ জয়ের পর তানজিদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। গৌরবের এই জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জয় নিশ্চিত হওয়ার পর ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে দেশ ও জাতির আনন্দের কথা জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর পান তিনি। এরপর ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এ সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, মুশফিকুর রহিমসহ দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে কথা বলেন তিনি। ভিডিও কলে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও।

ম্যাচে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের পারফরম্যান্সের কথাও উঠে আসে। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট এবং প্রথম ইনিংসে তানজিদ হাসানের সেঞ্চুরির প্রশংসা করেন বিসিবি সভাপতি।

একপর্যায়ে প্রধানমন্ত্রী তানজিদ হাসানের পরিচয় জানতে চাইলে বিসিবি সভাপতি তাকে বগুড়ার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার নয়, ও বাংলাদেশের ছেলে। সে বগুড়াকে নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’

এ সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। দেশের বাইরে খেলতে গিয়ে আবহাওয়ার সঙ্গে তারা কেমন মানিয়ে নিচ্ছেন, সে বিষয়েও জানতে চান তিনি।

উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথমবারের মতো স্বাগতিকদের হারাল বাংলাদেশ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে টাইগাররা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে— ম্যাচ জয়ের পর তানজিদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬