ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

একসময় ওয়াশিংটন, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের হয়ে সরব ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভূমিকা। সাংবাদিকতার পরিচিত গণ্ডি পেরিয়ে এখন তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছিল।

জানা গেছে, মন্ত্রিসভার দুজন প্রভাবশালী সদস্য মুশফিকুল ফজল আনসারীকে সরকারের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রীও গত সপ্তাহে মুশফিক ফজল আনসারীকে ডেকে কথা বললেন। মুশফিকের সঙ্গে প্রায় আধা ঘণ্টা ওয়ান টু ওয়ান বৈঠক করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। অবশ্য সরকারের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মুশফিকুল ফজল আনসারী কালের কণ্ঠকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী

আপডেট সময় ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬