ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ পর্যায়ের শিক্ষায় নারীদের সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন, নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভালো ফলাফল করা মেয়েদের জন্য সরকারি বৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামের দরিদ্র পরিবারের শিশুদের সহায়তায় সরকার প্রতি বছর স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিতে চায়। পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগও পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি শিশুদের ঘরে ঘরে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

নারীদের স্বাবলম্বী করার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি নারী সমাজকে অর্থনৈতিকভাবেও এগিয়ে নিতে চায় সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের চার কোটি পরিবারের মধ্যে যেসব নারী পরিবারপ্রধান ও সংসার পরিচালনা করেন, পর্যায়ক্রমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি জানান, ফ্যামিলি কার্ডের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ঘরে এ কার্ড পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬