ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

এবার দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক না থাকায় কমছে শিক্ষার্থীদের উপস্থিতি এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে একাত্মতা প্রকাশ করে তিনি আরও বলেন, দাবি আদায় না হলে প্রয়োজনে রাজপথে নামবে দেশের ওলামায়ে কেরাম ও ইসলামিক সংগঠনগুলো। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে গান ও নৃত্যের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবিও জানান তিনি।

মুফতি রেজাউল করীম আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। প্রাথমিকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে স্কুলগুলো খালি হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের

আপডেট সময় ০৩:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫