ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত ২০ বছরের আক্ষেপ ঘুচলো মিরপুরবাসীর, হকারমুক্ত ফুটপাতে স্বস্তি দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা ‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য! মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের চাঁদা না দেওয়ায় মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান

সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চলতি সেপ্টেম্বরসহ আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ ও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। এ জন্য সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর–এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ বা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সরকার। তাই এডিস মশার লার্ভা ধ্বংসে বাসার আশপাশের জমা পানি ফেলে দিয়ে নিয়মিত চারপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, মাত্র ২১২ দিনের মধ্যেই বর্তমান সরকার অনেক ইতিবাচক ফল এনেছে। গ্যাস–বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে।

সালেহ শিবলী বলেন, ‘২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎসংকট মোকাবেলায় ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার এই অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি–শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে।’ বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।

তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রেখে যেকোনো সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন।’প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন—এটি বড় বিষয় নয়, বরং তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা ভোগের জন্য নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখছে যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

আপডেট সময় ০২:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬