ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা ঢাবির সূর্যসেন হলের সিঁড়িতে জিন্নাহ-গোলাম আজমের ছবি বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল ৩০০ পিস ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার ‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি যৌতুকের জন্য স্ত্রীকে শুধু ঘুসি মেরেছি, খুন তো করিনি: স্বামী আকাশ সৌদি আরবে মিসাইল আতঙ্কে নরসিংদীর সৌরভের মৃত্যু

‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে (২২) দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনসিপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান গণমাধ্যমকে বলেন, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কুড়পাড় এলাকা থেকে সাদিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভনে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্নাতক শ্রেণির এই শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। সম্প্রতি জামিনে কারামুক্ত হন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুস’ চাওয়া সেই এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে অব্যাহতি

আপডেট সময় ০৮:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬