ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব বিলুপ্ত হলো র‍্যাব, যাত্রা শুরু করল এসআরবি বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় রণতরির সংঘর্ষের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারত। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই কূটনৈতিক উত্তেজনার কথা জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও পাকিস্তানি নৌ ইউনিটের আচরণ একেবারেইঅগ্রহণযোগ্য ও অপেশাদারছিল।

এই ঘটনাটি সামরিক মহড়া ও সৈন্য চলাচল সংক্রান্ত ১৯৯১ সালের দ্বিপাক্ষিক চুক্তির ১০ অনুচ্ছেদের প্রত্যক্ষ লঙ্ঘন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সব সামরিক ইউনিটকে সতর্কতা অবলম্বন ও পারস্পরিক চুক্তি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ইসলামাবাদে অবস্থানরত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ কূটনৈতিক প্রতিবাদ নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ মিনিট স্থায়ী বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত টহলরত ভারতীয় রণতরির কাছে চলে আসে পাকিস্তানি একটিহুলাইনক্লাসকর্ভেট। উত্তাল সমুদ্রে অনিয়ন্ত্রিত গতি ও ঝুঁকিপূর্ণভাবে চলার কারণে সংঘর্ষের সূচনা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তানি নৌবাহিনীরবাবুরএবং ভারতেরআইএনএস গোদাবরী‘-র মধ্যে একই ধরণের সংঘর্ষ ঘটেছিল। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ

এবার আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ

আপডেট সময় ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬