ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

আমি বললেই গাজায় আবার যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার হামাস যুদ্ধবিরতি চুক্তি না মানলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুমতি দেয়ার কথা বিবেচনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প বলেন, ‘আমি বলার সাথে সাথেই’ ইসরাইলি বাহিনী রাস্তায় নামতে পারে। মার্কিন প্রেসিডেন্ট সংক্ষিপ্ত এক টেলিফোন কলে বলেন, ‘হামাসের সাথে যা ঘটছে – তা দ্রুত সমাধান করা হবে।’

হামাস গাজায় যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে জীবিত ও মৃত জিম্মিদের হস্তান্তরের চুক্তি মেনে চলছে না বলে অভিযোগ তুলেছে ইসরাইল। এ অভিযোগের পরই ট্রাম্পের এমন মন্তব্য করেছেন। ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার ৪র্থ পয়েন্টে বলা হয়েছে, ‘ইসরাইল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার ৭২ ঘণ্টার মধ্যে, জীবিত এবং মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেয়া হবে।’

বুধবার সকাল পর্যন্ত জীবিত ২০ জন জিম্মিকে ইসরাইলে ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া আটজনের মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে একজনের মরদেহ কোনো ইসরাইলি জিম্মির নয়। ট্রাম্প সিএনএনকে বলেছেন, ‘এই মুহূর্তে হামাস ঘরে ঢুকে হিংস্র দলগুলোকে নির্মূল করছে।’

তবে হামাস নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করছে কি না, জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি নিয়ে গবেষণা করছি। আমরা এটি সম্পর্কে জানতে পারব।’ সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া

আমি বললেই গাজায় আবার যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্প

আপডেট সময় ০১:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫