ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

মক্কায় একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯ লাখ মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

পবিত্র মক্কায় গ্র্যান্ড মসজিদের পাশে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ‘কিং সালমান গেট’ প্রকল্পের উদ্বোধন করেছেন। ১২ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পে একসঙ্গে প্রায় ৯ লাখ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এতে মসজিদের ধারণক্ষমতা বাড়বে এবং হাজিদের জন্য প্রবেশ পথ আরও সুবিধাজনক হবে।

প্রকল্পে থাকবে ৫০০০০ আবাসন ইউনিট, ১৬০০০ হোটেল রুম, ২০০০০০ বর্গমিটার বাণিজ্যিক এলাকা এবং ৩৯০০০ গাড়ি পার্কিং সুবিধা। এ ছাড়া প্রায় ১৯০০০ বর্গমিটার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হবে।

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহায়ক সংস্থা ‘রুয়া আল হারাম আল মাক্কি কোম্পানি’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে প্রায় ৩ লাখ নতুন চাকরি সৃষ্টির আশা করা হচ্ছে।

এই প্রকল্প সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর অংশ হিসেবে দেশের অর্থনীতি বৈচিত্র্যময় করা এবং শহুরে উন্নয়ন আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

মক্কায় একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯ লাখ মানুষ

আপডেট সময় ০৫:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫