ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ

নারী-পুরুষ সবার সাড়া পেয়েছি, আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজার নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বিশাল এ শোভাযাত্রার অগ্রভাগে থাকা খোলা জিপে দাঁড়িয়ে মুফতি আমির হামজা পথের দু’পাশে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। উপস্থিত মানুষেরাও হাত নেড়ে তাকে অভিনন্দন জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চৌড়হাস মোড়, মজমপুর গেট, বারখাদা ত্রিমোহিনী হয়ে বাইপাস সড়ক অতিক্রম করে বটতৈল মোড় হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষীপুর বাসস্ট্যান্ডে পৌঁছে। পরে সেখান থেকে আব্দালপুর হয়ে ঝাউদিয়া মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মুফতি আমির হামজা বলেন, দলীয় সিদ্ধান্তে প্রার্থী মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, মাঠে নেমে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত আছে।

তিনি বলেন, ‘আগামীতে যেন আল্লাহ দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়। আট দল মিলে আমরা এখন আন্দোলনে আছি রাজপথে। আশাকরি যারা দায়িত্বে আছে তারা মেনে নিবে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এতোগুলো মানুষের সেন্টিমেন্টে না বুঝলে দায়িত্বে থাকা আপনার ঠিক না। আমরা জানি ওনারা মেনে নেবে, আর না মানলে পরের অবস্থা দেখব ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা নারী-পুরুষ সবার সাড়া পেয়েছি। যেখানেই যাই, মানুষ বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিচ্ছে। আশা করি এভাবে যেতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে। শোভাযাত্রায় প্রায় ছয় হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন

নারী-পুরুষ সবার সাড়া পেয়েছি, আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে: আমির হামজা

আপডেট সময় ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫