ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঘটনার পর ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে। আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
সীতাকুণ্ডে বাস–ট্রাক সংঘর্ষে ৪ নিহত, আহত ৮

