ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত শামীম ঢাকা কবি কাজী নজরুল কলেজের ছাত্রদল নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আটক শামীমকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীমকে আটক করেছে। আমরা ঘটনার সঙ্গে অন্য কারো জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছি।”

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

আপডেট সময় ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫