ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে লাফ দেওয়ার পরিকল্পনা যুবকের চলছে ভোট গণনা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮ গণনার শুরুতেই চমক: নিজ আসনেই পিছিয়ে পড়েছেন মমতা, এগিয়ে শুভেন্দু বাবর হয়তো তার মুখোমুখি হতে চাইবে না: নাহিদের প্রশংসায় হার্ডি গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজারের বেশি মরদেহ রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই রিল মেকিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে ১ মিনিট দৈর্ঘ্যের একটি রিল তৈরি করতে হবে। নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয় বেছে নিয়ে যে কেউ এতে অংশ নিতে পারবেন।

মাহাদী আমিন বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে ছয়টি ধাপে অংশগ্রহণের নিয়মাবলি উল্লেখ রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত থিম থেকে একটি নির্বাচন করে ১ মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে। তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের যেকোনো একটি মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে রিলটি পোস্ট করবেন।

পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগসহ অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ শব্দটি ব্যবহার করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে শেয়ার করতে হবে।

রিলের ধরন হতে পারে যেকোনো ভিডিও কনটেন্ট—একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়। মূল্যায়নের ক্ষেত্রে ৩০ শতাংশ থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ নম্বর দেবেন জুরি বোর্ড। প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি বিশেষ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার নির্ধারিত থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিনা—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস, একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় বলা সঠিক নয়। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, ভবিষ্যতের নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি

আপডেট সময় ০৭:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫