আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জামায়াতে ইসলামীর পাথরঘাটা পৌর শাখার আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন।
পুলিশ জানায়, বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের অন্তত ১১ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনের নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার ও প্রভাব ধরে রাখাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে একাধিক দফা সংঘর্ষ হয়। এসব ঘটনায় ধারালো অস্ত্রের ব্যবহার, কুপিয়ে জখম এবং পাল্টাপাল্টি হামলার অভিযোগে উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। সর্বশেষ হামলার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, “গ্রেফতার অভিযান দলীয় বিবেচনায় নয়; মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতেই অভিযান চলছে। কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না।”
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।”
এদিকে রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং নিরপেক্ষভাবে আইন প্রয়োগের দাবি
ঢাকা
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার
ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার
ক্যারাম খেলাকে কেন্দ্র করে জবিতে জকসুর ক্রীড়া সম্পাদকের উপর প্রকাশ্য হামলা
প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার
তোরা রাজাকার-আল বদর-আল শামস: স্বাস্থ্যমন্ত্রী
মহানবীর (সা.) কাছে সেরা যে নারী
জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে ফের শাসালেন ছাত্রদল নেত্রী
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে ছবি দিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি
নোবিপ্রবিতে ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
বিএনপির দুই নেতা কুপিয়ে জখম, পৌর জামায়াতের আমির গ্রেফতার
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- ৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























