ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

জামায়াত আমিরের বক্তব্য শরিয়া আইনের প্রতি ধৃষ্টতার শামিল: মাওলানা ইউসুফী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

এবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ইসলামি রাজনীতির মূল লক্ষ্যই হলো ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লকহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে খোলাফায়ে রাশেদীন শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করে গেছেন। পরবর্তী সময়ে অনেক আমির উমারাও রাষ্ট্র পরিচালনায় শরিয়া আইনকেই অনুসরণ করেছেন। ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না’ জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্য শরিয়ার প্রতি ধৃষ্টতার শামিল।

মাওলানা ইউসুফী বলেন, এমনিতেই দেশ বিদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষ উলামায়ে কেরাম তাদের প্রতিষ্ঠাতার ভ্রান্ত আকিদা ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক করে আসছেন। এরপর বর্তমান আমিরের এমন বক্তব্য ইসলামের নাম নিয়ে জনগণের সাথে প্রতারণায় লিপ্ত রয়েছেন বলেই প্রতীয়মান হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জনগণকে এদের ব্যাপারে সদা সর্বদা সতর্ক করে আসছে।

তিনি বলেন, জমিয়ত কোনো সেক্যুলার ব্যক্তি কর্তৃক এমন বক্তব্য হলে যেমন কঠোরভাবে প্রতিবাদ জানায়, তেমনি ইসলামের পরিচয় বহনকারী কোনো দল বা ব্যক্তি এ ধরনের বক্তব্য দিলে দেশবাসীকে সতর্ক করার অধিকতর প্রয়োজন বোধ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত আমিরের বক্তব্য শরিয়া আইনের প্রতি ধৃষ্টতার শামিল: মাওলানা ইউসুফী

আপডেট সময় ০৩:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬