ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

জামায়াতে নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৮৭৬ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা নজরুল ইসলাম নজিরকে গভীর রাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত উপজেলার শীতল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নজির নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে তার বাড়ি থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তের ছাপ ও হত্যাকাণ্ডের চিহ্ন পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, নজরুল ইসলাম নজির স্থানীয় পর্যায়ে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে হুমকি ছিল। তবে পুলিশ এখনো হত্যার কারণ নিশ্চিত করে কোনো বক্তব্য দেয়নি।

গাইবান্ধা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। নজরুল ইসলাম নজিরের পরিবার ও সহযোগীরা তার ন্যায়বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জামায়াতে নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫