ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

পুতিনের কলমের ‘একটি খোঁচায়’ রক্ষা পাবে শিশুদের ভবিষ্যৎ: মার্কিন ফার্স্ট লেডির চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

এবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে লেখা চিঠিতে বিশ্বব্যাপী শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, এখনই এটি করার ‘সময় এসেছে’। ফক্স নিউজ জানিয়েছে, মেলানিয়া লিখেছেন, ‘শিশুদের নির্দোষতা রক্ষা করার মাধ্যমে আপনি শুধু রাশিয়ার জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য কাজ করবেন… আপনি, মি. পুতিন, আজ একটি কলমের ঝটকায় এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য উপযুক্ত।’

ফক্স নিউজের মতে, ১৫ আগস্ট আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে রাশিয়া-মার্কিন প্রতিনিধিদলের উপস্থিতিতে পুতিন এই চিঠিটি পড়ে শোনান। চিঠিতে আরও বলা হয়েছে, ‘পিতামাতা হিসেবে আমাদের কর্তব্য হলো, পরবর্তী প্রজন্মের আশা লালন করা। নেতা হিসেবে, আমাদের সন্তানদের টিকিয়ে রাখার দায়িত্ব কয়েকজনের স্বাচ্ছন্দ্যের বাইরেও প্রসারিত। নিঃসন্দেহে, আমাদের অবশ্যই সকলের জন্য একটি মর্যাদাপূর্ণ বিশ্ব গড়তে চেষ্টা করতে হবে – যাতে প্রতিটি আত্মা শান্তিতে জাগ্রত হতে পারে এবং ভবিষ্যৎ নিজেই নিখুঁতভাবে সুরক্ষিত থাকে।’

মার্কিন ফার্স্ট লেডি আরও লিখেছেন, ‘একটি সরল কিন্তু গভীর ধারণা, মি. পুতিন, যাতে আপনি নিশ্চিতভাবে একমত হবেন, তা হলো- প্রতিটি প্রজন্মের উত্তরসূরিরা তাদের জীবন শুরু করে একটি পবিত্রতা নিয়ে – একটি নির্দোষতা নিয়ে, যা ভূগোল, সরকার এবং মতাদর্শের ঊর্ধ্বে অবস্থান করে।’

এর আগে, রয়টার্স সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে তার স্ত্রী মেলানিয়ার পক্ষ থেকে চিঠিটি হস্তান্তর করেন। ১৫ আগস্ট পুতিন এবং ট্রাম্প আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে মিলিত হন। তাদের আলোচনা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। মূল আলোচনাস্থলে যাওয়ার পথে আমেরিকান নেতার লিমোজিনে একান্তে কথোপকথন হয় পুতিনের। পরবর্তীতে উভয় পক্ষ তিনজন প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স

পুতিনের কলমের ‘একটি খোঁচায়’ রক্ষা পাবে শিশুদের ভবিষ্যৎ: মার্কিন ফার্স্ট লেডির চিঠি

আপডেট সময় ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫