ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। সেখানে তার মাথায় একটি জটিল অস্ত্রোপচার করানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা ও সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের দাবি, ওসমান হাদির মাথায় এমন একটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন, যার উপযুক্ত ব্যবস্থাপনা বর্তমানে সিঙ্গাপুরের হাসপাতালে নেই। তবে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারের উন্নত ব্যবস্থা রয়েছে।

সূত্র আরও জানায়, শুরুতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন শুভাকাঙ্ক্ষীর উদ্যোগে ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়। পরবর্তীতে বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারও এতে যুক্ত হয়। একজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করছেন বলেও জানা গেছে। তবে দীর্ঘ বিমান ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা ওসমান হাদির আছে কি না সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকরা যদি সফরকে ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টা জটিল হয়ে উঠতে পারে।

এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুক পোস্টে জানান, ওসমান হাদির প্রয়োজনীয় অস্ত্রোপচারের যথাযথ চিকিৎসা সিঙ্গাপুরে সম্ভব নয়। তিনি লেখেন, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যে অপারেশনটি প্রয়োজন, তার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা নেই।

তিনি আরও বলেন, তাকে যদি কোনোভাবে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষ একটি চিকিৎসা প্রচেষ্টা করা সম্ভব হতে পারে। একই সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের সহায়তার আহ্বান জানিয়ে তিনি চিকিৎসা সংক্রান্ত নথি পাঠানোর আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তার যুক্তরাজ্যে স্থানান্তরের বিষয়টি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ

হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে

আপডেট সময় ০২:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫