ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই জল্পনা যেন আরও জোরালো হয়েছে। বাগদান পর্ব সেরে ফেলেছেন এবং আগামী বছরই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা—এমন খবর নিয়ে বিনোদন দুনিয়ায় চর্চা তুঙ্গে। যদিও বাগদান কিংবা বিয়ে নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খুলেননি কেউই।

এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে রাশমিকার শ্রীলঙ্কা ভ্রমণের কিছু ছবি। একঝাঁক বান্ধবীকে নিয়ে সমুদ্র, রোদ আর ছুটির আমেজে মেতে উঠেছেন এই অভিনেত্রী। আর সেই ছবিগুলো দেখেই অনুরাগীদের মনে নতুন প্রশ্ন—এটা কি শুধুই অবকাশযাপন, নাকি বিয়ের আগের বিশেষ ‘ব্যাচেলরেট ট্রিপ’?

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা লেখেন, “কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।”

তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে রাশমিকার অনামিকায় ঝলমলে হীরার আংটি। সেই আংটি দেখেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন—বিজয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ আর খুব দূরে নয়।

এর আগেই শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে বসতে পারে রাশমিকা-বিজয়ের বিয়ের আসর। যদিও এই গুঞ্জনে এখনো পর্যন্ত সিলমোহর দেননি রাশমিকা, আবার পুরোপুরি উড়িয়ে দিতেও দেখা যায়নি তাকে।

সব মিলিয়ে বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কার এই ‘স্পেশাল’ ট্রিপ যে নিছক ছুটি নয়, এমনটাই মনে করছেন নেটিজেনদের বড় একটি অংশ। এখন প্রশ্ন একটাই—ব্যাচেলরেট শেষ, তবে কি এবার সত্যিই বিয়ের ঘণ্টা বাজতে চলেছে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!

আপডেট সময় ০৮:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫