ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

এত দাম পেয়েও মোস্তাফিজ ‘ট্রিট’ দেবেন না, সংশয় অধিনায়ক শান্তর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

এবার আইপিএল নিলামে ইতিহাস গড়ে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সে পাড়ি জমিয়েছেন ৯.২ কোটি রুপিতে। আইপিএল ইতিহাসে এত বেশি দামে আর কোনো বাংলাদেশিই বিক্রি হননি। তবে এত দাম পেয়েও মোস্তাফিজ ‘ট্রিট’ দেবেন না, এমনই ‘শঙ্কা’ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকাল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে মাঠে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। তার দল অপরাজেয় অবশ্য মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে হেরে গেছে। এরপরই মোস্তাফিজের খবরটা পেয়েছেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘শুনলাম। খুবই খুশি। কত (টাকা) জানি না।’ এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’ তবে এরপরই শান্তর কাছে সম্পূরক প্রশ্ন ধেয়ে যায়, ট্রিট চাইবেন কি না। তখনই শঙ্কাটা প্রকাশ করেন তিনি। বলেন, ‘চেষ্টা করব (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’

গতকাল ম্যাচের আগে-পরের পুরো বিষয়টাই শান্ত সামলেছেন রসিকতার সুরে। পাড়ার ক্রিকেটের মতো করে প্রতিপক্ষকে বলেছেন ‘কমিটির টিম’। এরপর ম্যাচ শেষে এভাবে মোস্তাফিজের ট্রিট দেওয়া নিয়ে সংশয়ও ছিল তারই অংশ। এদিকে মোস্তাফিজের নাম গতকাল ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠে। তবে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় তার সাবেক দল চেন্নাই সুপার কিংস আর কলকাতার মধ্যে। শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

এত দাম পেয়েও মোস্তাফিজ ‘ট্রিট’ দেবেন না, সংশয় অধিনায়ক শান্তর

আপডেট সময় ১১:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫