ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার

যে ভোটের জন্য এত রক্তপাত সে ভোট আজও পেলাম না: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

এবার সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চাই। শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদী মনোহরদী উপজেলার হাতিরদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য নেতাকর্মীদের এত ক্রসফায়ারে হত্যা, অনেক নেতাকর্মী অদৃশ্য হয়েছে কিন্তু সে ভোট আজও পেলাম না। জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না! কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তো আজকে জনগণ জানতে চায়।

বর্তমানে শেয়ার বাজারের নাজুক অবস্থা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মসলার বাজারও চড়া। যে ভোটের জন্য রক্তদান, সেই ভোট এখনো জনগণ পায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান

যে ভোটের জন্য এত রক্তপাত সে ভোট আজও পেলাম না: রিজভী

আপডেট সময় ০১:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫