ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ত্রাণ ও মানবিক কার্যক্রম সহায়তায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী ‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

এবার জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরি। শনিবার (১৮ মে) সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার তাগিদও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে।এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ যাওয়ার কথা, তা হচ্ছে না। সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে, সংস্কার করে, ঐক্যমত্যের ভিত্তিতে সব হবে। কিন্তু সেই ঐকমত্যটা কোথায় হচ্ছে, সেটিও তারা বলে না।

বিএনপির এই নেতা বলেন, এটা একটা অন্তবর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া। জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে তাদেরকে এসব ক্ষমতা কে দিয়েছে। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, দক্ষিণের মেয়রের যে ইস্যু, কোর্টের যে অর্ডার সেই অনুযায়ী বাস্তবায়ন হতে হবে। তার বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন ধরনের লোককে প্রতিনিয়ত দায়িত্ব দেয়া হচ্ছে। এরা কারা? সংস্কারের যে প্রস্তাব, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবে হতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী 

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: আমীর খসরু

আপডেট সময় ০৩:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫