ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

জাতীয় নির্বাচনে ভোট দিয়েছিলেন ২০ লাখ মৃত ব্যক্তি! 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

শেখ হাসিনা সরকারের আমলে ২০ লাখের বেশি মৃত ব্যক্তির নামে ৩টি জাতীয় নির্বাচনে ভুয়া ভোট দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ভুয়া ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ মদদপুষ্ট তিন কমিশন। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে আক্ষেপ করে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

এদিকে তথ্যসূত্র বলছে, দশম, একাদশ ও দ্বাদশ- এ তিন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি দেশের ১২ কোটির বেশি ভোটার, যার মধ্যে নতুন ভোটার ছিল সাড়ে চার কোটি। যে কারণে তিনটি নির্বাচনই ‘ভুয়া’ হিসেবে বিতর্কিত। ওই নির্বাচনগুলোয় ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে পুরোনো তালিকার ভোটারদেরও।

তবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, আগামী নির্বাচনে ভোটারদের দীর্ঘদিন ভোট না দিতে পারার আক্ষেপ এবার ঘুচবে। ইসির বলছে, ‘নতুন-পুরোনো সব ভোটারই এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তাদের এমন মন্তব্যের পর দেশের নবীন-প্রবীণ ভোটাররা ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন।

গত তিন নির্বাচনে জীবিত ভোটারদের সরব উপস্থিতিও কম ছিল। তবে মৃত ব্যক্তিদের পক্ষ হয়ে ভোট দিতে সরগরম ছিল আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসররা। আর এ সুযোগ তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ মদতপুষ্ট তিন কমিশন। তারা ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদেরও বাদ দেয়নি; যার সংখ্যা ২০ লাখের বেশি।

এবার সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। হালনাগাদ করা তালিকা থেকে বেরিয়ে আসা বিপুলসংখ্যক মৃত ভোটারকে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘ওরা কবরবাসী ভোটার। কবর থেকে এসে ভোট দিয়েছেন। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। এর সংখ্যা ২০ লাখের বেশি।’

এদিকে স্থানীয় সংস্কার কমিশনের আহ্বায়ক ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, বিগত ৩টি নির্বাচন ছিল প্রহসনের। তাই ভোটদানে মানুষের আগ্রহ ছিল না। তবে নির্বাচন ব্যবস্থায় নানা সংস্কার ও হালনাগাদের পর নতুন একটি নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে আশা করা যায় মানুষ ভোট দিতে কেন্দ্র যাবে। ভোটটি উৎসবমুখর হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

জাতীয় নির্বাচনে ভোট দিয়েছিলেন ২০ লাখ মৃত ব্যক্তি! 

আপডেট সময় ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫