ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে

এবার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি।

গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠানে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই করতে পারে। তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ববি হাজ্জাজ বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চ থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না।”

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, “জুলাই-আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে কোরিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশি হাতে তুলে দেওয়াটাকেই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে।”

তিনি আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।” সরকার বিনিয়োগ নিয়ে জাকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫