ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

মহারাষ্ট্রে ট্রাক-টেম্পো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১৩ বরযাত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মহারাষ্ট্রে ট্রাক-টেম্পো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১৩ বরযাত্রীর

ভারতের মহারাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জনের বেশি। সোমবার (১৮ মে) মুম্বাই-আহমেদাবাদ জাতীয় মহাসড়কের মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি কনটেইনার ট্রাক, বিয়ের অতিথিবাহী টেম্পো ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১১ জন কাসা সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আরও দুজন দাহানুর বেদান্ত হাসপাতালে মৃত্যুবরণ করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দাহানুর বাপুগাঁও এলাকা থেকে ৪০ জনের বেশি যাত্রী একটি বাগদান অনুষ্ঠানে যোগ দিতে ধানিভারির উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রীরা যে টেম্পোতে ছিলেন, সেটি প্রায় এক কিলোমিটার ঘুরপথ এড়াতে মহাসড়কের ভুল পাশে চলছিল বলে অভিযোগ রয়েছে।

বিকেল প্রায় ৪টার দিকে গুজরাট থেকে মুম্বাইগামী একটি কনটেইনার ট্রাক গ্রামের একটি অংশের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটির কনটেইনার অংশ টেম্পোটির বাম পাশে সজোরে আঘাত করে। এ সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানায়, সংঘর্ষের পর ট্রাকটি টেম্পোর ওপর উল্টে পড়ে। এতে ভেতরে থাকা অনেক যাত্রী আটকা পড়েন।

দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে কনটেইনারের সঙ্গে টেম্পোর সংঘর্ষে ১৩ জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”

পালঘরের পুলিশ সুপার যতীশ দেশমুখ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে টেম্পোচালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিস্তারিত তদন্ত চলছে।

ইতোমধ্যে পালঘর জেলা প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পালঘরের সংসদ সদস্য হেমন্ত সাভারা এবং পুলিশ সুপার যতীশ দেশমুখ। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তারা।

এদিকে স্থানীয় বিধায়ক রাজেন্দ্র গাভিত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন

মহারাষ্ট্রে ট্রাক-টেম্পো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১৩ বরযাত্রীর

আপডেট সময় ১০:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬