ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে উচ্চগতির বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে নতুন বার্তা দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে উচ্চগতির রেল প্রকল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহী বেইজিং।

শনিবার রাজধানীর একটি সেমিনারে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম)–এর অংশ হিসেবে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে স্বাক্ষরিত প্রটোকলের ফলে আমের পর এবার কাঁঠালও চীনের বাজারে প্রবেশের সুযোগ পাবে।

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই সমাধান খুঁজে বের করতে চীন ভবিষ্যতেও মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন

আপডেট সময় ০৬:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬