ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

শনিবার বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তারা গণআন্দোলন থেকে শুরু করে প্রয়োজন হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবেন।

নাহিদ ইসলাম জানান, বরিশালের সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও উপজেলাপর্যায়ে ধারাবাহিক কর্মসূচি চালানো হবে। তিনি বলেন, এখন পর্যন্ত হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হয়নি। তবে পরিস্থিতি তৈরি হলে সে ধরনের কর্মসূচিও দেওয়া হতে পারে।

সরকারের উদ্দেশে তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের সমর্থন পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার সময়ক্ষেপণ করছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং এবি পার্টিসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘ফুল স্কেল’ অভিযানের হুঁশিয়ারি: রেজাই

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬