ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগে সমাজের নিকৃষ্ট মানুষ’: বিদ্যুৎমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে নিয়ে কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, “সমাজের নিকৃষ্ট মানুষেরাই আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।”

শনিবার সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারে থাকা মানেই কেউ বড় কিছু হয়ে যায় না। জনগণের কল্যাণে কাজ করাই সরকারের দায়িত্ব। একই সঙ্গে তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশের তাঁত শিল্পসহ বিভিন্ন খাতের ক্ষতি করেছে এবং দীর্ঘ সময় ধরে দেশের জন্য ক্ষতিকর রাজনীতি করেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়নি এবং অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি দেশে ফিরতে পেরেছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘ফুল স্কেল’ অভিযানের হুঁশিয়ারি: রেজাই

‘আওয়ামী লীগে সমাজের নিকৃষ্ট মানুষ’: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬