ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি-ছাত্রদল নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

এবার সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুসহ স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতা ও তাদের সহযোগীরা স্কুলে প্রবেশ করে সহকারী শিক্ষক শফিকুর ইসলামের ওপর চড়াও হন।

এসময় লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও লাঠিসহ অস্ত্র নিয়ে তারা অফিসকক্ষে ঢুকে শফিকুর ইসলামের কলার ধরে মারপিট শুরু করেন। পরে শিক্ষককে টেনে-হিঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে আবারো বেদম প্রহার করা হয়।

শিক্ষক শফিকুর ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে তাকে হুমকি দেয় যে পুনরায় স্কুলে এলে হাত-পা ভেঙে দেওয়া হবে কিংবা হত্যার শিকার হতে হবে।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত মনে হয়েছে। অভিযোগের বিষয়ে আমার কাছে কেউ কিছু জানায়নি। হঠাৎ স্কুলে ঢুকে তারা শিক্ষক শফিকুরকে আক্রমণ করে টেনে নিয়ে যায়। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করেন।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু কোনো মন্তব্য করতে রাজি হননি। আর অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজ ফোন রিসিভ করেননি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি-ছাত্রদল নেতারা

আপডেট সময় ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫