ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ডাকসু নির্বাচনে সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৬৩৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানার্থে এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেউ মনোনয়ন ফরম কিনবেন না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) তন্বী সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেন, আমার নাম সানজিদা আহমেদ তন্বী। অনেকেই হয়তো নামেই আমাকে চেনেন, আবার অনেকের কাছে অচেনা। পরিচয়ের সহায়ক হিসেবে, ১৫ জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি।

তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। সুন্দর দেশ গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই অংশ নিয়েছিলাম আমরা। অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরলেও সাহস হারাইনি। এরপর অনেক রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ। নতুন ব্যবস্থার এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের বেশিরভাগ আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না হলেও এবার সুযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করার। নিজের সততা ও ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও জানান, এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ডাকসু নির্বাচনে সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ 

আপডেট সময় ০১:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫