ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেতারা, প্যানেলে পদ ঠিক করবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮৭১ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে সরব হয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে।

আজ দুপুরের পর মনোনয়ন ফরম নেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খানসহ একাধিক ছাত্রদল নেতা। বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়ন ফরম নিতে আসেন তানভীর বারী হামিম। ফরম নেওয়া পর সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে। ছাত্রদল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংগঠনটির ভেতরে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন ছাত্র সংগঠনটির জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কারণে তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্য নেতাদের মধ্যে ওবায়দুল্লাহ রেদওয়ান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এবং জারিফ রহমান তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেতারা, প্যানেলে পদ ঠিক করবেন তারেক রহমান

আপডেট সময় ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫